ওয়েব গ্রুপের ভীড়ে একটি জনপ্রিয় নাম অঙ্কুর গ্রুপ। যার সূচনা ১৪ই ফেব্রুয়ারী, ২০১৫ সালে – ফেসবুকে। নিছক আড্ডার উদ্দেশ্যে অঙ্কুরের সূচনা হয়নি; অঙ্কুরের উদ্দেশ্য – সৃজনশীল শিল্পের মাধ্যমে সকলের সমৃদ্ধি ও বিকাশ। অঙ্কুর কেবলমাত্র সাহিত্য চর্চারও গ্রুপ নয়। অঙ্কুর গ্রুপ আসলে নিজস্ব শিল্প, যেমন – সাহিত্য, চিত্র, ফটোগ্রাফি, বিভিন্ন ধরনের তথ্য প্রভৃতির (হার্ডকোর রাজনীতি, ব্যক্তিগত সমালচনা, ধর্মীয় হানাহানি প্রভৃতি বাদ দিয়ে) প্রকাশ ও চর্চার আনন্দালোক। এক কথায় অঙ্কুর অনলাইন তীর্থ ক্ষেত্র।

অঙ্কুর গ্রুপের এডমিন

অঙ্কুরের প্রত্যেক এডমিন-ই অঙ্কুর গ্রুপের সকল সদস্য/সদস্যাদের সাথে আন্তরিকতায় নিয়মিত যোগাযোগ রক্ষা করে থাকেন। ভুল-ক্রুটি ধরিয়ে দিয়ে শিক্ষা দেন।

কৃতজ্ঞতা স্বীকার

সদস্য/সদস্যাদের সাহিত্য, চিত্র, ফটোগ্রাফি, বিভিন্ন ধরনের তথ্য প্রভৃতি প্রকাশ ছাড়া অঙ্কুর সেজে উঠত না। আর এই কারনেই অঙ্কুর গ্রুপ বিশেষ ভাবে কৃতজ্ঞ সকল সদস্য/সদস্যাদের কাছে।