অঙ্কুর গ্রুপের সবথেকে গুরুত্বপূর্ণ বিভাগ অঙ্কুর সাহিত্য চর্চা যা “অঙ্কুর সাহিত্য পরিষদ” দ্বারা পরিচালিত। অঙ্কুরের সদস্য/সদস্যারা প্রতিদিন প্রচুর পরিমানে স্বরচিত গল্প, কবিতা, গান প্রভৃতি অঙ্কুরের ওয়ালে প্রকাশ করেন ও অন্যের সাহিত্য সম্পর্কে আলোচনা করেন, মূল্যবান মতামত দেন গঠনমূলক ভাষায়। যেন সর্বদা সকলেই সকলের শিক্ষক, আবার সকলেই সকলের ছাত্র। সকল সদস্য/সদস্যাদের এই আন্তরিকতায় অঙ্কুর গ্রুপ আপ্লুত ও গর্বিত।